দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে কোল্ড স্টোরেজে আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৪:৪৭
দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে কোল্ড স্টোরেজে আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সাগরিকা এলাকায় বিডি ফুডসের একটি কারখানার কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


রবিবার (২৯ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর দুপুর ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com