
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌতুকের জন্য গৃহবধূহত্যা মামলায় অভিযুক্ত দেবর ‘কামাল মিয়া’ হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল গত
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মামলা নং-২, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌতুকের জন্য গৃহবধূ হত্যা মামলার ২নংপলাতক আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি- মো. কামাল মিয়া (২৫), পিতা- আব্দুল করিম, খান্দুরা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]