চকবাজারে গুলির ঘটনায় ‘বড় সাজ্জাদ’ গ্রুপের সদস্য গ্রেফতার
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৫:৪৬
চকবাজারে গুলির ঘটনায় ‘বড় সাজ্জাদ’ গ্রুপের সদস্য গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় জড়িত সন্দেহে ‘বড় সাজ্জাদ’ গ্রুপের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।


র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ মো. মুজিবুল হক (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি হাটহাজারীর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।


র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়।


এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িটি পুলিশের পাহারায় ছিল বলে জানা গেছে।


এই ঘটনায় এরই মধ্যে ‘বড় সাজ্জাদ’ গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


র‍্যাব জানিয়েছে, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/জয়দেব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com