চট্টগ্রামে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৬:০৬
চট্টগ্রামে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।


বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিওসির মোড়ের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


জানা যায়, রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে রনজিত ধর ও বাবুল দেসহ আরও দুজন দোহাজারীর দিকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি অটোরিকশা থামলে তারা সেটিতে ওঠার পরপরই পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়ির যাত্রীরা আহত হন।


পরে স্থানীয়রা তাদের দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসক রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com