
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি ২৪ লাখ টাকা মূল্যের এলএসডি মাদক উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল (প্রতি বোতল ৫০ মিলি) ভারতীয় এলএসডি মাদক উদ্ধার করা হয়। উদ্ধার করা উচ্চমূল্যের মাদকের সিজার মূল্য প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকা।
সীমান্তে মাদক ও চোরাচালান দমনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]