
বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তার ওপর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
রিয়া মনি স্থানীয় রাজৈর গ্রামে তার নানি হালিমা খাতুনের কাছে থাকতো। সে আজিম শেখের মেয়ে। রিয়া মনির বাবা ও মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছে।
স্থানীয় জামে মসজিদের ইমাম জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার পথে রাস্তার ওপর ওই কিশোরীর মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিয়া মনি নামে এক কিশোরীর জবাই করা মরদেহ উদ্ধার করা হয়।
তবে স্থানীয়রা জানিয়েছে, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে ওই কিশোরকে দিয়ে ইয়াবা ইয়াবা ও গাঁজা বিক্রি করাতো। কিশোরীও আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে পড়ে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিশোরীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]