সারাদেশ
‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‘চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি সে যে দলেরই হোক তাদের আইনের হাতে তুলে দিতে হবে’
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ২১:৪৫
‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‘চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি সে যে দলেরই হোক তাদের আইনের হাতে তুলে দিতে হবে’
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি না করার নির্দেশনা দিয়ে স্পষ্টভাবে বলেছেন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি সে যে দলেরই হোক তাদের আইনের হাতে তুলে দিতে হবে। আমি স্থানীয় বিএনপি নেতাদের বলছি, এই ধরনের যদি কাউকে আপনারা প্রশ্রয় দেন আমি কিন্তু কোন দায় দায়িত্ব গ্রহণ করবো না। আমার স্পষ্ট কথা দায় দায়িত্ব আপনাদেরই বহন করতে হবে। আমার নেতা তারেক রহমান যেহেতু স্পষ্টভাবে বলেছেন অতএব দল করতে হলে তারেক রহমানের নির্দেশ মেনে দল করতে হবে। তারেক রহমানের নির্দেশের বাইরে রাজনীতি করা যাবে না।



তিনি বলেন, আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী বছরে একদিন সচিবালয়ে অফিস করেছেন কিনা সন্দেহ আছে। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সপ্তাহে ৫ দিন সকাল ৯টার আগে অফিসে বসছেন। বাকি মন্ত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও বাধ্য হয়ে সকাল ৯টার মধ্যে অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে। আর ছুটির দিন শনিবার তিনি প্রধানমন্ত্রীর অফিসে বসেন। তিনি ঘোষণা করেছেন সরকারী বাসভবন যমুনায় উঠবেন না। এখন যে বাড়িতে বসবাস করছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই বাড়িতেই তিনি থাকবেন। তিনি যে গাড়ি ব্যবহার করছেন, সে গাড়িও সরকারি গাড়ি না বিএনপি দলীয় গাড়ি, গাড়ির তেল ও চালকের বেতনও বিএনপি বহন করে।


রবিবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে এমপি বাচ্চু মোল্লা এসব কথা বলেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বরেণ্য বাউল শিল্পী শাহাবুল ইসলাম প্রমুখ।



বিবার্তা/শরিফুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com