কচুয়ায় ৬৫ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১৪:৩০
কচুয়ায় ৬৫ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের কচুয়ায় ৬৫ কেজি গাঁজাসহ মঞ্জারুল (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।


র‌বিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাইনবোর্ড চৌরাস্তা সংলগ্ন ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে থে‌কে তাকে আটক করা হয়।


আটক মঞ্জারুল পিরোজপুর জেলার চালিতাখালী গ্রামের হাসেম শিকদারের ছেলে।


র‍্যাব-৬ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জা‌নিয়েছে, ফেনী থেকে মাদকের একটি বড় চালান নিয়ে পিকআপযোগে কচুয়ায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঞ্জারুলকে আটক করা হয়। এসময় পিকআপে থাকা ৬৫ কেজি গাঁজা এবং পিকআপটি জব্দ করা হয়।


এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com