চট্টগ্রামে বহুতল ভবনে আগুন
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১২:৪৬
চট্টগ্রামে বহুতল ভবনে আগুন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের টেরি বাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।


বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে নগরীর টেরিবাজারের বক্সির বিটের কাছে অর্কিড প্লাজা নামে ১২তলা ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।


সংস্থাটি বলছে, আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, আগুন লাগার সংবাদ প্রাপ্তির পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নেভায়।


ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক অতীশ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে অর্কিড প্লাজার চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।


ওই বহুতল ভবনের বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং শপ, কাপড়সহ বিভিন্ন দোকান রয়েছে।


অতীশ চাকমা বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


তিনি বলেন, “আগুন লাগার ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে তিনজন অসুস্থ হয়ে পড়েন। ভবনের পঞ্চম তলা থেকে দুইজন এবং ষষ্ঠতলা থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com