কুমিল্লায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল, আহত ১০
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৭:৪১
কুমিল্লায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল, আহত ১০
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল যাত্রীবাহী একটি বাস। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। 


বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে উল্টে যায়। এতে ওই বাসে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


চান্দিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার হানজালা সিদ্দিকী জানান, মহাসড়কে বাস উল্টে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। সেখানে গিয়ে আমরা বাসের দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে  হাসপাতালে প্রেরণ করেছি।


এদিকে, দুর্ঘটনার পর একপাশে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে উল্টো পাশ দিয়ে কিছু যানবাহন চলে আসায় উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। এ সময় হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 


ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন জানান, ধারণা করা হচ্ছে হঠাৎ বৃষ্টি ও অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে গেছে। দ্রুততম সময়ের মধ্যে বাসটি রেকার দিয়ে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com