আখাউড়ায় পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ২১:৫৫
আখাউড়ায় পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের একটি কক্ষ থেকে মো. ইসমাইল হক (১০৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।



মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে বিদ্যালয়ের পরিত্যক্ত অফিস কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম মো. ইসমাইল হক। তাঁর বয়স ১০৩ বছর। তিনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম তেজার উদ্দিন ও মায়ের নাম শশি।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে তিনি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে বসবাস করছিলেন। এলাকাবাসীর কাছে তিনি ‘আবুল হোসেন’ নামে পরিচিত ছিলেন এবং একজন ভবঘুরে হিসেবে পরিচিতি পেয়েছিলেন।



আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যদের খোঁজে চেষ্টা চলছে।



পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত তাঁর পরিবারের সদস্যদের সন্ধান পাওয়া যায়নি। কেউ তাঁর স্বজনদের সম্পর্কে তথ্য জানলে আখাউড়া থানা বা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।



আগামী কয়েক দিনের মধ্যে পরিবারের সন্ধান না পাওয়া গেলে আইন অনুযায়ী মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা



বিবার্তা/নিয়ামুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com