কেউ যদি চাঁদাবাজি করে তার দায় দল বহন করবে না: আইনমন্ত্রী
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১০:০০
কেউ যদি চাঁদাবাজি করে তার দায় দল বহন করবে না: আইনমন্ত্রী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি শুধু কথার ফুলঝুরি ছড়ায় না, ভোটের সময় যা প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করে ও করার চেষ্টা করে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কেউ যদি চাঁদাবাজি করে তার দায় দল বহন করবে না। জুলাই সনদ দেখে বুঝে বাস্তবায়ন করা হবে।


সোমবার (১৬ মার্চ) বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে ২ডি-৭এন নিষ্কাশন খাল খনন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, পহেলা বৈশাখে বাংলাদেশের কৃষকরা কৃষিকার্ডের মুখ দেখবে। ইতোমধ্যে প্রায় দেড়হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে।


জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন, জামায়াতের আলী আজম মো. আবু বকর এমপি, অধ্যাপক মতিয়ার রহমান এমপি, আবু তালেব এমপি, জেলা পরিষদ প্রাসাশক আব্দুল মজিদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, রাশেদ খাঁন প্রমুখ।
খাল খনন উদ্বোধন শেষে মন্ত্রী খালপাড়ে একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।


বিবার্তা/রায়হান/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com