সারাদেশ
নিখোঁজের ৩ দিন পর নদীর চর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২২:২৬
নিখোঁজের ৩ দিন পর নদীর চর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ হওয়ার ৩ দিন পর নদীর চর থেকে শহিদুল ইসলাম শেখ (১৮) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার শ্রেনীখালী এলকায় নদীর চর থেকে শহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।


শহিদুল মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামের সোহেল শেখের ছেলে। সে গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।


নৌ পুলিশের সন্ন্যাসী ফাঁড়ির ওসি সালাউদ্দিন জানান, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহের পোস্টমর্টেম করা হয়েছে।


মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামদুর রহমান জানিয়েছেন, মৃত শহিদুলের বাবা সোহেল শেখ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।


ওসি জানান, ঘটনার তদন্ত চলছে।


বিবার্তা/রাজীব/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com