
সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মণ্ডলের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণের ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুরে পূর্ব সুন্দরবনের বাগেরহাট কার্যালয়ে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাইল করিম চৌধুরী নিহত জেলে সুব্রতের মা কামনী মণ্ডলের হাতে ক্ষতিপূরণের এই চেক প্রদান করেন।
বন বিভাগ জানায়, খুলনার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারী গ্রামের জেলে সুব্রত মণ্ডল (৩৩) বন বিভাগের কাছ থেকে কাকড়া আহরণের পাশ নিয়ে সুন্দরবনে যায়। গত ৩০ সেপ্টেম্বর সকালে সুন্দরবনের ঢংমারী স্টেশনের করমজল খালে কাকড়া আহরণের সময় তিনি কুমিরের আক্রমণে নিহত হন।
পরে নিহত সুব্রতের স্ত্রী মুন্নির নামে বন্যপ্রাণীর আক্রমণে নিহতের ঘটনায় সরকারিভাবে ক্ষতিপূরণের ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]