
নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলারওয়ারেন্টভুক্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
শনিবার (১৪মার্চ) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াথানা পুলিশ শনিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জি,আর, সি,আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,সবুর শেখ,সাকায়েতহোসেন,মন্টু মিয়া,শাহিদ আলী, ইনামুল হক, রিয়াদ শেখ ও শামীম শেখ কে গ্রেফতার করা হয়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলীরবিবার (১৫মার্চ) সকালে বলেন আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
তবে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]