
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত গাড়ি (লাটা হাম্বা) চালক নিহত এবং তার হেল্পার আহত হয়েছেন।
রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এ এম বি এম ব্রিক্সের একটি ইঞ্জিনচালিত গাড়ি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে আসে। ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক আলাউদ্দিন নিহত হন এবং তার হেল্পার গুরুতর আহত হন।
নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত হেল্পারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠান।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসাূুজ্জামান জানান,খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]