
পেঁয়াজ চাষের অন্যতম কুষ্টিয়া জেলায় এবছর মুড়িকাটাপেয়াঁজের ফলন ও দাম ভাল পাওয়ায় চারা পেঁয়াজ রোপণের পর তা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা। ভাল ফলনেরও আশা করছেন তারা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পেঁয়াজের ন্যায্য মুল্য নিশ্চিত করার দাবি চাষীদের।
কুষ্টিয়ায় চলতি মৌসুমে ১০ হাজার ৪৭৫ হেক্টর জমিতে চারাপেঁয়াজ বা শীতকালীন পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে ১১ হাজার ৮২৫ হেক্টরে জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় প্রতি বিঘা জমিতে চারা পেঁয়াজ চাষে চাষীদের খরচ হচ্ছে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা। কোন ক্ষেত্রে কম বেশী রয়েছে। সার, কীটনাশক, তেল ও শ্রমিকের মজুরী বৃদ্ধি পাওয়ায় এবছর উৎপাদন খরচও বেশী হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে প্রতি বিঘা জমিতে পেঁয়াজের ফলন ৬০ মন থেকে ৭০ মন পর্যন্ত হওয়ার সম্ভবনা রয়েছে। বিদেশ থেকে পেঁয়াজ আমদানী করা না হলে এবং পেঁয়াজের বাজার দর ভাল থাকলে প্রতি বিঘা জমিতে ৩৫ থেকে ৪০ হাজার টাকা লাভবান হবেন বলে আশা করছেন পেঁয়াজ চাষীরা। তাই পেঁয়াজক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।
পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে চাষীদের বীজ, সার সহ প্রয়োজনীয় প্রণোদনা প্রদান এবং প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দেওয়া
হচ্ছে।
দাম ভাল পাওয়ায় এবছর পেঁয়াজ চাষ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকমো. শওকত হোসেন ভূঁইয়া।
তিনি জানান, এবছর কুষ্টিয়া জেলায় ১ লক্ষ ৮৯ হাজার ২০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে যার বাজার মূল্য প্রায় ৭৫৬ কোটি টাকা। যার মাধ্যমে কুষ্টিয়া জেলায় কৃষি অর্থনীতি সমৃদ্ধ হবে, পাশাপাশিদেশে পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]