ব্রাহ্মণবাড়িয়ায় চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১৯:৫৫
ব্রাহ্মণবাড়িয়ায় চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চোরাই মালামাল ও ট্রাকসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে তাদের আটক করা হয়।


জানা গেছে, শনিবার দিবাগত রাতে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে ১টি ট্রাক আটক করে।



ট্রাকটি তল্লাশি করে ৬টি বৈদ্যুতিক মালিং তার (৩৩) ভাঙ্গা কয়েল, ৪২ টি বৈদ্যুতিক করসাম, ১ কয়েল (ব্যারেল) বৈদ্যুতিক টানা তার, ৫০টি বৈদ্যুতিক টানা প্লেট, ৫০টি বৈদ্যুতিক টানা রড, মালিং তারের টুকরা ১টি ছোট বস্তায়, ট্রাকের পেছনে লুকানো অবস্থায় ৩টি স্মাট মোবাইল ফোন উদ্ধারসহ ৩ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।


চোরাই মালামালের আনুমানিক মূল্য অনুমান-৫,৫০,০০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ২নং আসামি আসাদুজ্জামানের বিরুদ্ধে ইতিপূর্বে ১টি চুরির মামলা রয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন- শরিফুল ইসলাম ওরফে রবিন (২৬), মো. আসাদুজ্জামান (৪৪), মো. আনোয়ার হোসেন।


মিডিয়া উইং জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।


এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com