ঈদ উপলক্ষ্যে নৌপথে কোস্ট গার্ডের টহল জোরদার
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১৫:০১
ঈদ উপলক্ষ্যে নৌপথে কোস্ট গার্ডের টহল জোরদার
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


শনিবার (১৪ মার্চ) দুপুরে কোস্ট গার্ড ইলেক্ট্রিক্যাল অফিসার লে. কমান্ডার এ এস এম ফাহাদুজ্জামান এ তথ্য জানান।


কোস্ট গার্ড জানায়, উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী। ঈদ উপলক্ষ্যে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা, রুপসা, শরনখোলা, কয়রা, নলিয়ান, কৈখালী গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ড। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।


কোস্ট গার্ডের এ কার্যক্রম অব্যাহত আছে এবং ঈদ পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে বলেও জানান।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com