
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবি’রপৃথক অভিযানে ১২ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদব্য উদ্ধার হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেকুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির টহল দল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ ও ২ হাজার ৭০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।
এর আগে একই দিন রাত পৌনে ৯টার দিকে আশ্রায়ন বিওপির টহল দল মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।এছাড়া একইদিন দুপুর দেড়টার দিকে একই ব্যাটালিয়ন অধীনস্থ তেঁতুলবাড়ি বিওপির টহল দল খাসমহল নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬০ পিস ভারতীয় চকলেট বাজিউদ্ধার করা করে।
অপরদিকে, শুক্রবার বেলা ১১ টার দিকে বর্ডার পাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য আনুমানিক সিজার মূল্য ১২ লক্ষ ৩ হাজার ৯০০টাকা।
বিজিবি অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী পণ্য ধ্বংসের জন্যব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধেসর্বদা তারা কঠোর অবস্থানে রয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]