
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৭৬৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর পাহাড়পুর ইউনিয়নের কামালমোড় এলাকায় অভিযান চালিয়ে ৭৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করে র্যাব-৯।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জুবাঈদ (২১), মো. আবেদ মিয়া (২২)। উভয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বাসিন্দা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]