
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঢাকা-নড়াইল-খুলনা রেল লাইনে ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান চাঁন মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। তিনি সারুলিয়া গ্রামের তামজেল মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আমিনুর রহমান চাঁন মিয়া বাড়ির পাশে রেল লাইনের পাশে ছাগল বাঁধতে যান। ছাগল বাধার পর ছাগলটি দৌড়ে রেললাইনের উপর চলে গেলে তিনি ছাগলের দড়ি ধরে টেনে আনতে যান। একই সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস
ট্রেনের নিচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ মরদেহ তাদের হেফাজতে নেয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশ কে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]