সুন্দরবনে অস্ত্র গোলাবারুদসহ ডাকত করিম শরীফ বাহিনীর সদস্য আটক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১৫:৩২
সুন্দরবনে অস্ত্র গোলাবারুদসহ ডাকত করিম শরীফ বাহিনীর সদস্য আটক
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনে অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ১ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।


বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এ তথ্য জানান।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ঐ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঐ এলাকা হতে সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সদস্য ওসমান গণিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, ঐ এলাকায় তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।


আটককৃত ডাকাত ওসমান গণি (৩৮) সাতক্ষীরার আশাশুনি থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। পরে জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/জাহিদ//এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com