কুষ্টিয়ায় ওসির চাঁদাবাজি ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৭:২২
কুষ্টিয়ায় ওসির চাঁদাবাজি ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেনের চাঁদাবাজির অভিযোগ এনে তার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।


বুধবার (১১ মার্চ) দুপুর ১২টায় খোকসা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এসময় ব্যবসায়ী মাহফুজুর রহমানসহ মানববন্ধনে অংশ নেয়া ব্যবসায়ীরা বলেন, বিভিন্ন সময়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। এই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়ায় বিভিন্ন ভাবে তাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তাই শুধু বদলি নয় এই ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের।
পরে ব্যবসায়ীরা ওসির শাস্তির দাবিতে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট স্মারকলিপিও দেন।
উল্লেখ্য, ব্যবসায়ীর কাছে ওসির চাঁদা দাবি শিরোনামে বিভিন্ন গণমাদ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে ওসি মোতালেবকে খোকসা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করে জেলা পুলিশ।


বিবার্তা/শরীফুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com