দৌলতপুরসহ বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ২০:০৭
দৌলতপুরসহ বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।



সোমবার (৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।



বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির টহল দল রবিবার রাত ১০টার দিকে সীমান্ত এলাকার আলিমডোবা মাঠে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে বিজিবি।



একই দিন আনুমানিক রাত পৌনে ১০টার দিকে কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৭ বোতল মদ এবং ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।



এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রংমহল বিওপির টহল দল রংমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা, ৫ বোতল মদ, ১০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮৮ পিস চকলেট বাজি উদ্ধার করে।
এছাড়াও আজ ভোর সাড়ে ৫টায় তেঁতুলবাড়ি বিওপির টহল দল তেঁতুলবাড়ি মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল মদ, ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।



বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৪১ হাজার ৯০০ টাকা।



বিজিবির অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানি পণ্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।



কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com