কালিয়ায় ট্রলির ধাক্কায় শিশু নিহত
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০২:০৩
কালিয়ায় ট্রলির ধাক্কায় শিশু নিহত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় লিমন ফকির নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।


রবিবার (৮ মার্চ) দুপুরে দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতলিমন ফকির কালডাঙ্গা গ্রামে কৃষক ইকরামুল ফকিরের ছেলে।


নিহতের পরিবার জানায়, রবিবার দুপুরে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের সড়ক দিয়ে একটি ট্রলি যাচ্ছিল। রাস্তায় দাড়িয়ে থাকা শিশু লিমন ফকির কে ধাক্কা দেয় ট্রলিটি। এসময় লিমনের মাথা, নাক, পাসহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রত নড়াইল আধুনিক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরীফ মোহাম্মদ ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।


কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলীবলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com