
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুইশিশুর মধ্যে তাইবা (৮) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। অপর নিখোঁজ শিশু সুরাইয়া (৮) কে উদ্ধারে নদীতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে খোকসা উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ঘণ্টা পর ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাইবা একইএলাকার ফারুকের মেয়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু নদীতে গোসলে নেমে সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতের কবলে পড়ে। এসময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও তাইবা ও সুরাইয়া নিখোঁজ হয়। আজ সকাল ৯টায় তাইবার মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে সুরাইয়া। তাইবা ও সুরাইয়া দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে নিখোঁজ শিশুর সন্ধানে নদীপাড়ে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসি। নিহতের স্বজন ও নিখোঁজের পরিবারে চলছে শোকের
মাতম।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তারওশন আলী জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]