কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৬:৪৭
কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‌‌‌‌‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।


রবিবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোহেল রানার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিলা বেগম।


তথ্যসেবা কর্মকর্তা তানিয়া সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছা. শায়লা শারমিন উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম, পৌর আমির মাওলানা আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র প্রতিনিধি হৃদয় আহসান, নারী সেবা গ্রহীতা তসলিমা আক্তার, মোমেনা বেগম প্রমূখ।


বক্তারা নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামজিক অবস্থান নিয়ে আলোচনা করেন।


এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক সহ নানা শ্রেণি পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com