দৌলতপুর সীমান্তে ৫৯ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০২:১৫
দৌলতপুর সীমান্তে ৫৯ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার
কুষ্টিয়া প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৫৯ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ও মাদকদব্য উদ্ধারহয়েছে।


শুক্রবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।


এতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেজেলার অধীনস্থ চল্লিশপাড়া, মহিষকুন্ডি, ধর্মদাহ ও শেওড়াতলা বিওপির টহল দল বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়।


এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ হাজার ৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯ হাজার ৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল মদ, ১৪৫ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মাদক ও মাদকদব্য আনুমানিক সিজার মূল্য ৫৯ লাখ ২৭ হাজার ৪০০ টাকা বলেবিজিবি সূত্র জানিয়েছে।


এছাড়াও গাঁজা চাষের সাথে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের মো. নাহারুলফকির (৫৫) কে পলাতক আসামি দেখিয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সে একই এলাকার মৃত আফতাহিমের ছেলে।


উদ্ধার হওয়া গাঁজা দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবংঅন্যান্য মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com