গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫৬
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে নুরমা বেগম (১৬) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া চৌধুরীপাড়া এলাকায় থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।


নিহত নুরমা বেগম ওই এলাকার নজরুল ইসলাম চৌধুরীর মেয়ে। সে তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।


পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নূরমা বেগমকে বাড়িতে রেখে নজরুল ইসলাম ও তার স্ত্রী কৃষি কাজ করতে জমিতে যায়। দুপুরের পর তারা বাড়িতে ফিরে মেয়েকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে৷ এক পর্যায়ে ঘরের ভিতর কৃষি কাজে ব্যবহৃত রক্তমাখা নিড়ানীর পাচুন এবং টিউবওয়েলের পাড়ে রক্তমাখা বটি দেখতে পায়। পরে প্রতিবেশী হযরত আলীর টয়লেটের সেফটিক ট্যাংকের মধ্যে নুরমার নিথর মরদেহ দেখতে পেয়ে গোবিন্দগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফাঁকা বাড়িতে একা পেয়ে নুরমাকে গলাকেটে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com