সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০২
সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু করতে চায় সরকার।


রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম অধিবেশনে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে এবং অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলোর সুপ্রস্তাব করা হবে।


সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতির জন্য কিছু রদবদল হবে।


তিনি আরও বলেন, সংসদ অধিবেশন শুরু করতে জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে পরামর্শের জন্য। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন।


অধিবেশনে কী কর্মসূচি থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। এ সময় রাষ্ট্রপতির ভাষণ হবে বলেও জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com