নড়াইলের তুলরামপুর বিলে পরে ছিল এক ব্যক্তির মরদেহ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭
নড়াইলের তুলরামপুর বিলে পরে ছিল এক ব্যক্তির মরদেহ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের সদর উপজেলার তুলরামপুর বিল থেকে শরিফুল আলম তরফদার (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।


শুক্রবার(১৩ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তুলরামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শরিফুল আলম যশোর জেলা সদরের জগমোহনপুর গ্রামের ইন্তাজ তরফদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে স্থানীয়কৃষক সাহেব মোল্যা তুলরামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশে বিলে নিজের জমিতে যাওয়ার সময় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়।


এসময় মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডি কার্ড ও চার হাজার ২০০ টাকা পাওয়া যায়।


এনআইডির সূত্র ধরেই তার পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে মরদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সাহেব মোল্যা আরও জানান, বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুল আলমকে আসরের নামাজ পড়তে দেখেছেন তিনি।


এরপর শুক্রবার বিকেলে তার মরদেহ বিলের মাঝে পড়ে থাকতে দেখেন।


নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদকামরুজ্জামান বলেন, শরিফুল আলমের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যু কারণ জানা যাবে। তবে তার পরিবারকে খবর পাঠানো হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com