নির্বাচন পরবর্তী সহিংসতা
ইন্দুরকানীতে ধানের শীষের কর্মীর উপর জামায়াতকর্মীর হামলা, আহত ৪
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬
ইন্দুরকানীতে ধানের শীষের কর্মীর উপর জামায়াতকর্মীর হামলা, আহত ৪
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইন্দুরকানী ভোট চাওয়াকে কেন্দ্র করে ধানের শীষের কর্মীর উপর জামায়াতকর্মীর হামলা। ধানের শীষ ও দাড়িপাল্লা মার্কায় ভোট চাওয়া ও দেওয়া নিয়ে উপজেলার মধ্য বালিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদীর নিজ ইউনিয়ন বালিপাড়ায় রাজনৈতিক এ হামলার ঘটনা ঘটে ।


বালিপাড়া ইউনিয়ন যুবদল নেতা ধানের শীষের কর্মী মো. ইউনুস আলী ধানের শীষের নির্বাচন করায় তাকে একই ইউনিয়নের জামায়াতকর্মী সোহেলের নেতৃত্বে ৪/৫জন মিলে ইউনুসের বাড়ীর সামনে তাকে একা পেয়ে হামলা করে।


আহত ইউনুসের বোন রেহেনা আক্তার জানান, আমার ভাই ধানের শীষের নির্বাচন করায় জামায়াতকর্মী জুয়েল, সোহেল, রাসেল ও রফিকুল ইসলাম মিলে আমার ভাইকে দেশীয় অস্ত্র, লাঠিসোঠা ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। এসময় ভাইয়া চিৎকার করলে আমরা এসে তাকে উদ্ধার করার চেষ্টা করি তখন তারা আমাকেসহ আনছার আলী, সুফিয়া বেগম, মরিয়মকেওআহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়। আহত ইউনুসের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরন করে ।


এ ব্যাপারে জামায়াত কর্মী জুয়েলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, নির্বাচনে ভোট চাওয়া ও দেওয়া নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় । তবে ইউনুসের সাথে আমাদের পুরানো একটি জমিজমা নিয়ে বিরোধ থাকার কারণে সামান্য হাতাহাতি হয়েছে ।


উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন জানান, বিষয়টি রাজনৈতিক নয়, এটি পারিবারিক জমিজমাসংক্রান্ত বিষয়।


অন্যদিকে বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বাবুল জানান, নির্বাচনের জেরে জামায়াতের কর্মীরা যুবদল কর্মী ইউনুসকে মারধর করেন।


ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি জানান, জমিজমাসংক্রান্ত ঝামেলা থাকার কারণে ঘটনাটি ঘটেছে বলে আমি প্রাথমিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব ।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com