
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুইটি আসনেই বড় জয় পেছে জামায়াত ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী।
চুয়াডাঙ্গা-১ আসনে মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা-২ আসনে রুহুল আমীন বেসরকারী ভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা -১ আসন মোট ভোট কেদ্রের সংখ্যা ১৮০ টি। সকল কেন্দ্রের ভোট গণনা শেষে ২ হাজার ৭৪১ টি পোস্টাল ভোট সহ ১১ দলীয় জোটের ( জামায়াত) প্রার্থী মাসুদ পারভেজ রাসেল পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৮৯৬ ভোট। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জান শরীফ পোস্টাল ৮১১ ভোট সহ মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৬৫৯ ভোট। মাসুদ পারভেজ রাসেল ৬১ হাজার ২২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোট প্রাদান হয়েছে ৭৫ শতাংশ।
চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৪টি। সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে ২ হাজার ৫৮৯ টি পোস্টাল ভোটসহ রুহুল আমীন পেয়েছেন ২ লাখ ১০ হাজার ১১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ১ হাজার ১৬৫ টি পস্টাল ভোটসহ মোট পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ২৯৯ ভোট। ভোট প্রফান হয়েছে ৭৮ শতাংশ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৭১৮ জন। যেখানে পুরুষ ভোটার ২ লাখ ৫৫ হাজার ৭০৪ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
আর চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার রয়েছে চার লাখ ৯২ হাজার ৪৫৭ জন। এরমধ্যে দুই লাখ ৪৬ হাজার ৭১৭ জন পুরুষ, দুই লাখ ৪৫ হাজার ৭৩৬ জন মহিলা ও ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]