চুয়াডাঙ্গায় টাকাসহ জামায়াত নেতা আটক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৭
চুয়াডাঙ্গায় টাকাসহ জামায়াত নেতা আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গা জেলা শহরের প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে ৭৯ হাজার ৩০০শ টাকাসহ শরীফ হাসান (৫৫) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক শরীফ চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি।


স্থানীয়রা জানান, তাকে সন্দেহজনকভাবে কেন্দ্রের পাশে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি নজরে এলে কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে নগদ টাকাসহ আটক করেন।


এই নির্বাচনি এলাকার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।


এ বিষয়ে তিনি বলেন, 'ওই জামায়াত নেতা টাকা রাখার বিষয়টি প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছেন। এ ব্যাপারে শরীফ হাসানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।'


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com