
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহএকজন মাদক চোরাকারবারী আটক হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার মুন্সিপাড়া চেকপোস্টে তল্লাশি করে মাদক চোরাকারবারি মো. মাসুদ রানা (৩৫) কে ১৬পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। উদ্ধার হওয়া মাদক ও মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলের সিজার মূল্য ১ লক্ষ ৫৪ হাজার ৮০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
পরে আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের হয়েছে। সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানায় বিজিবি।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]