তালায় ছিনতাইয়ের কবলে কলেজ শিক্ষক ও শিশুকন্যা, ধরে পুলিশে দিল বিএনপি নেতৃবৃন্দ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫
তালায় ছিনতাইয়ের কবলে কলেজ শিক্ষক ও শিশুকন্যা, ধরে পুলিশে দিল বিএনপি নেতৃবৃন্দ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডল (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকন্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে । সে উপজেলার মাগুরা আইডিয়াল কলেজের শিক্ষক ও মাদরা গ্রামের হরিপদ মণ্ডলের ছেলে।


সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর- গাছা ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে ।
বর্তমানে আহত বাবা-মেয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা হয়েছেন। ছিনতাইকারী ঐ যুবক খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামে খালেক সরদারের ছেলে সজীব সরদার (৩২) বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী ঐ শিক্ষক । ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে খর্লিষখালী ইউনিয়ন বিএনপির নেতারা ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।


ভুক্তভোগী কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডল জানান, সকালে মেয়ের পাসপোর্ট তৈরি সংক্রান্ত কাজে বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে দলুয়া জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে থেকে আমার মোটর সাইকেল গতিরোধ করার চেষ্টা করে সজীব নামের যুবক । এসময় পরিস্থিতি খারাপ বুঝে আমার মোটরসাইকেলের গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করি । সজীব আরেকটি মোটরসাইকেলে পিছু নিয়ে আমার মেয়ের হাত টেনে ধরে এবং মাথায় জোরালো আঘাত করে । এসময় আমি গাড়ির গতি কমালে কৃষ্ণনগর-গাছা ব্রিজ সংলগ্ন স্থানে গিয়ে সজীব আমাকে আটকিয়ে বেধড়ক মারপিট করে । এসময় আমি মাটিতে লুটিয়ে পড়লে সে আমার বুকের উপর লাথি মারে এবং আমাকে তল্লাশি চালিয়ে কাছে থাকা ১ হাজার টাকা নিয়ে নেয় । এসময় সজীব আমাকে বলে, তোকে বহুদিন ধরে খুঁজছি, আমাকে সময়মতো টাকা না দিলে তোকে এলাকায় ঠুকতে দেওয়া হবে না।


এসময় তিনি আরও বলেন, সজীব নামের ওই যুবক এলাকায় নেশাগ্রস্ত হিসেবে পরিচিত এর আগেও নেশার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল। সে কোন দলের রাজনীতির যুক্ত আছে কিনা জানি না তার এই ছিনতাই কর্মকাণ্ডের সাথে আসন্ন নির্বাচনের কোন সম্পর্ক নেই।


খলিষখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, ঘটনা জানা মাত্রই ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিনতাইকারী যুবককে দূর্গম বিলান এলাকা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ইউনিয়নের যে কেউ অপরাধ কর্মকাণ্ডে জড়ালে তাকে প্রতিহত করতে প্রশাসন সর্বদা সহযোগিতা করবে বিএনপি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডলকে ছিনতাই ও তার মেয়েকে মারপিট অত্যন্ত দুঃখজনক ঘটনা । খোঁজ নিয়ে জানতে পেরেছি, তাদের উপর আক্রমণ করা ঐ যুবক এলাকায় নেশাগ্রস্ত হিসেবে চিহ্নিত। তাকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।


এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, এঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।


বিবার্তা/সেলিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com