
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে বিদেশি মুঠোফোন নাম্বারথেকে হত্যার হুমকী দেওয়া হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরীকরেছেন।
শিপন জানান, রবিবার বেলা ১১টা ৫ মিনিটেআমার মুঠোফোন নাম্বারে +৯১৯৭৪৮৮৯৪৬২২ নাম্বার থেকে কল দিয়ে বড় ক্ষয়ক্ষতি করবে এবং হত্যা করবে বলে হুমকী দেওয়া হয়। পরবর্তীতে ওই নাম্বারে কল দিলে গালাগালিসহ জীবন নাশের হুমকী দেয়। এর আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা অপরিচিত নাম্বার থেকে আমাকে কয়েকবার হুমকী-ধামকী দিয়েছে। এর কারণে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি। নিরাপত্তার জন্য আমি মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি।
তিনি আরও জানান, তার ও পরিবারের জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে যথাযথ হস্তক্ষেপ কামনা করেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তাকে হুমকী দেওয়ার অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী তদন্তের অনুমতির জন্য আদালতে প্রেরণ করা হবে।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]