সারাদেশ
৫৪ বছর যারা দেশ ধ্বংস করেছে তাদের মুখে স্বাধীনতা চেতনার কথা মানায় না: মাসুদ সাঈদী
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০
৫৪ বছর যারা দেশ ধ্বংস করেছে তাদের মুখে স্বাধীনতা চেতনার কথা মানায় না: মাসুদ সাঈদী
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বাধীনতার চেতনার কথা তারা বলে যারা গত ৫৪ বছরে লুটপাট করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তাদের মুখে কি স্বাধীনতার কথা মানায়? আমরা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারনে স্বাধীনতা বিরোধী হয়েছি। অন্যায়ের প্রতিবাদ করেছি। আমরা বিগত দিনের ন্যায় এখনো প্রতিবাদের ধারা অব্যাহত রাখতে চাই ।
রবিবার (৮ই ফেব্রুয়ারি) বিকেলে ইন্দুরকানী সরকারি কলেজ মাঠে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী সমাবেশে সাঈদী পুত্র মাসুদ সাঈদী এ কথা বলেন।


তিনি বলেন, আপনাদের রায়ে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে বিগত সময়ের চেয়ে বেশি উন্নয়ন আপনাদের উপহার দেব। আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় একটি টাকারও দুর্নীতি করি নাই যেমনটা করেনি আল্লামা সাঈদী। এই দাঁড়িপাল্লা মাসুদ সাঈদীর নয় শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ।
আপানারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে পুরো পিরোজপুর-১ আসনে উন্নয়নের সহযোগী হবেন বলে আমি আশা করি ।


ইন্দুরকানী উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম রাতুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিুরুল হক, পিরোজপুর জেলা খেলাফত মজলিস সভাপতি মো. নাসির উদ্দিন ওসমানী, পিরোজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদ সভাপতি বাবুল হালদার, জেলা এনসিপি সভাপতি মো.মাহবুবুল আলম, সদর উপজেলা আমির মো. ছিদ্দিকুর রহমান, জিয়ানগর উপজেলা ছাত্রশিবির সভাপতি আশ্রাফুল আলমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com