সারাদেশ
কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬
কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল, দা ও লাঠি উদ্ধার করা হয়েছে।


রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামের একটি ব্রিজের নিচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।


অভিযানকালে ব্যাগের ভেতরে সংরক্ষিত অবস্থায় ২৪টি ককটেল, ৬টি লোহার তৈরি দা ও ১৮টি লাঠি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংস কর্মকান্ড চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, পাইকপাড়া গ্রামের একটি ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় ককটেল, দা ও লাঠি রাখা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com