কুষ্টিয়া কারাগারে ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০
কুষ্টিয়া কারাগারে ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতিগলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা করে‌ছে ব‌লে জানা গে‌ছে।


শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে কারাগারের অভ্যন্ত‌রে এ ঘটনাঘটে। এ দিন সকলে কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম এই তথ‌্য নি‌শ্চিত করেছেন।


নিহত হাজতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।


জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। শনিবার ভোররাতে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়েআত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয‌্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনেপরিবারের কাছে হস্তান্তর করা হবে।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com