ঝিনাইদহ সীমান্তে অস্ত্র-গুলি ফেলে রেখে ভারতে পলালেন সন্ত্রাসীরা
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০১:০২
ঝিনাইদহ সীমান্তে অস্ত্র-গুলি ফেলে রেখে ভারতে পলালেন সন্ত্রাসীরা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পিস্তল-গুলি ফেলে সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।


৩ জুন, মঙ্গলবার ভোরের দিকে উপজেলার সামান্তা সীমান্তে ৫৮ বিজিবির টহলরত সদস্যরা বাংলাদেশের অব্যন্তরে দুই জন আগন্তুককে চার্চ করলে তারা তারা হাতের ব্যাগ ফেলে ভারতে ঢুকে যায়। এরপর ব্যাগে তল্লাশি করে ১টি ভারতীয় পিস্তল এবং ৫ রাউন্ড গুলি (BMM, KF) উদ্ধার করে বিজিবি ।


৫৮ সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৯/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর পাড়ার ঈদগাহ মাঠের পশ্চিম পার্শ্বে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করা দুইজন ব্যক্তিকে সামন্তা টহল দল কর্তৃক চ্যালেঞ্জ করা হলে তাদের হাতে বহন করা ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। টহল দল উক্ত ব্যাগ তল্লাশি করে ১টি ভারতীয় পিস্তল এবং ৫ রাউন্ড গুলি (BMM, KF) উদ্ধার করে।


তিনি আরো জানান, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com