কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৯ মে ২০২৫, ২১:৩২
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।


সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বামনপাড়া সংলগ্ন গড়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, গড়াই নদীতে ওই মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


এ বিষয়ে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমরান মাহমুদ তুহিন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নাম পরিচয় এবং বয়স শনাক্তের চেষ্টা চলছে।


দেহ উদ্ধারের বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে নৌপুলিশ ও থানা পুলিশের সদস্যরা।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com