কুষ্টিয়ার
মিরপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০০:৫৩
মিরপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় ইউনুস মালিথা (৬৮) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন।


১৬ এপ্রিল, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার আমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রমের মৃত ঈমান মালিথার ছেলে।


খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্যানচালক ইউনুস মালিথা ভ্যান নিয়ে যাওয়ার পথে দ্রæতগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।


মিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com