সুন্দরবনে
কোস্টগার্ডের অভিযানে ১১০ কেজি হরিণের মাংসসহ আটক ১
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ২৩:০২
কোস্টগার্ডের অভিযানে ১১০ কেজি হরিণের মাংসসহ আটক ১
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি এলাকা থেকে ১১০ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।


মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় লেফট্যানেন্ট সিফাত-ই-রাব্বি রাচিন, নেভিগেশন অফিসার বিসিজিএস অপরাজেয় বাংলা এ তথ্য জানান।


কোস্ট গার্ড জানায়, সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল ১০ টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগী মোঃ শাহজাহান ও মোঃ অনু এবং একজন অজ্ঞাত ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংসসহ ২টি বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বোট দুটি তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন হরিণ শিকারিকে আটক করা হয়।


আটকৃত হরিণ শিকারী মোঃ আরিফুল সরদান (২৪) খুলনার দাকোপ থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও কোস্ট গার্ড পরবর্তীতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান ওই কর্মকর্তা।


বিবার্তা/জাহিদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com