বাগেরহাটে বাণিজ্যিক ভবনে আগুন, নারীর মৃত্যু
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৩:৩৬
বাগেরহাটে বাণিজ্যিক ভবনে আগুন, নারীর মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে।


সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে চিতলমারী উপজেলা সদরে আগুনের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নেয়। এ সময় অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হন।


৫তলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ চারটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম ও ৫ তলায় বসতবাড়ি রয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে। এক নারীর মৃত্যু হয়েছে। এটা আগুন নেভানো ও উদ্ধারকাজে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলেও জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com