কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু ‘আমির হামজা’ নিহত
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৯:৩০
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু ‘আমির হামজা’ নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আমির হামজা নামে ৯ বছরের এক শিশু নিহত হয়েছে।


নিহত শিশু ঝাউদিয়া গ্রমের সবুজ আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (৫ এপ্রিল) দুপুরে আমির হামজা দৌঁড়ে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত দ্রুতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে শিশুটি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় একটি শিশুকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।


ঝাউদিয়া ক্যাম্পের এসআই লিটন আলী বলেন, অটোরিকশার ধাক্কায় ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com