কুষ্টিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৭:৫৬
কুষ্টিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় যথাযত মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।


দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) ভোর ৬টা ২মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধো দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।


এরপর কুষ্টিয়া কালেক্টর চত্বরের মুক্তিযুদ্ধ স্বৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।


এরপর বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


পরে শহীদদের আত্মার শান্তি ও মাহফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com