সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারি আটক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৫:৫৪
সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারি আটক
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনে পৃথক তিনটি অভিযানে ২০৫ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।


সোমবার (১৭ মার্চ) বিকাল ৩ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ এ তথ্য জানান।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৬ মার্চ) রাতভর বাংলাদেশ কোস্ট গার্ড পৃথক ৩ টি অভিযান পরিচালনা করে শিকারকৃত দুইটি হরিণের ২০৫ কেজি হরিণের মাংস ও অঙ্গ বিশেষসহ ১ জনকে আটক করা হয়েছে।


আটককৃত শিকারি মো. বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।


জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায়ে বন্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানায় কোস্ট গার্ড ।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com