কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু গ্রেপ্তার
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৯:৩৬
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও শিবিরকর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করেছে পুলিশ।


১০ মার্চ, সোমবার দুপুর ২ টার দিকে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।


কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু আড়পাড়া এলাকার বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


তিনি আরো জানান, বিএনপির দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও শিবির কর্মী শামীম হোসেন হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ৫ আগষ্ট তারিখের পর থেকে তিনি পলাতক ছিলেন।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com